আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছার পাশাপাশি সংকটাপন্ন মানুষের প্রতি সমবেদনা জানিয়েছে গণফোরাম নেতারা। তারা বলেন, ‘মানুষ ঈদ আনন্দ ভোগ করা থেকে বঞ্চিত।’
আজ বুধবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন, দেশবাসীকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানাই।
পাঁচ মাস ধরে জনজীবন বিপর্যস্ত করোনার কারণে। মানুষ চরম দুর্দশাগ্রস্ত অর্থনৈতিকভাবে। বন্যায় কবলিত দেশের এক তৃতীয়াংশ। কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে।
নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বহু মানুষের জমি জিরাত ঘর-বাড়ি, স্কুল মসজিদ। ঈদ আনন্দ ভোগ করা থেকে বঞ্চিত মানুষ।
গণফোরাম নেতারা যৌথ বিবৃতিতে ঈদ শুভেচ্ছার সঙ্গে সঙ্গে সংকটাপন্ন মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আনন্দবাজার/এস.কে









