দিনাজপুরের বীরগঞ্জে ৩৩ হাজার শিক্ষার্থীসহ প্রায় সাড়ে ৩ লাখ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। উপজেলা হাসপাতালে ১৬ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত ৩৩ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীসহ মোট ৩ লাখ ৫০ হাজার ৮৬১ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
আবাসিক মেডিকেল অফিসার সুজয় চক্রবর্তী জানান, করোনা প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারী থেকে। পাশাপাশি বয়স্কদের ১ম, ২য় ও বুষ্টার টিকার কার্যক্রমও চলছে।
মেডিকেল অফিসার তানভির তালুকদার জানান, সকাল প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পযর্ন্ত প্রতিদিন এ টিকা প্রদান কার্যক্রম চালু রয়েছে।
আনন্দবাজার/শহক









