ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি কবরস্থান থেকে রাতের আঁধারে ৯টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডি এলাকার জান্নাতুল বাকি কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। স্থানীয় বাসিন্দারা সকাল সাড়ে নয়টার দিকে কবরস্থানে পাশের জমিতে ঘাস কাটতে আসলে তার দেখতে পায় কুকুর কাপড় নিয়ে টানাটানি করছে।পরে তার কবরস্থানের দিকে এগিয়ে এসে দেখে অনেক গুলো কবর খোরা পরে তার লোকজন দের খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াখোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন, 'স্থানীয় বাসিন্দাদের মারফত সকালে ঘটনাটি শুনে ঘটনাস্থলে আসি। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা বিষয়টি পর্যবেক্ষণ করছে।









