লালমনিরহাটে দুই বাংলাদেশীকে বিএসএফের গুলি করে হত্যা
প্রকাশ:

বিস্তারিত
লালমনিরহাট জেলার দইখোয়া সীমান্তে দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আজ বুধবার ভোরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন শাহাজান আলীর ছেলে সুরুজ (৩৮) এবং উসমান আলীর ছেলে মো. সুরুজ (১৮)। দুইজনই আমঝোল গ্রামের বাসিন্দা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফচেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম বলেন, একই নামে দু’জন নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।
আনন্দবাজার/জায়েদ








