করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৯ আগস্ট থেকে ঢাকার মিশরীয় দূতাবাস পুনরায় ভিসা দেওয়া শুরু করবে।
আজ রবিবার (২৬ জুলাই) দেশটির দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ভিসা নেওয়ার জন্য আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বলে জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিসরের ভিসা আবেদনকারীদের দূতাবাসের ফেসবুক কিংবা ই-মেইলের (egyptembassydha@gmail.com) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এর সঙ্গে মিসর ভ্রমণের উদ্দেশ্যসহ প্রয়োজনীয় কাগজপত্রের কপি দিতে হবে।
শিক্ষার্থী, বাণিজ্য কিংবা অন্য যেকোনো জরুরি ভিসা আবেদন প্রাধান্য পাবে। তবে সত্যায়ন-সংক্রান্ত বিষয়ের জন্য পূর্ব অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই বলে জানিয়েছে মিসর দূতাবাস।
আনন্দবাজার/এম.কে









