ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে। এছাড়াও মাঝ নদীতে আটকা পরে আছে ৬ টি ফেরি। ফেরির সাথে সাথে বন্ধ আছে লঞ্চ ও স্পিদবোট চলাচল। এতে বিপাকে পরেন দক্ষিণাঞ্চলের নৌরুটে চলাচলকারী যাত্রীরা।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মানদীতে কুয়াশার তীব্রতা বাড়ার ফলে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন চালকরা।
আরও পড়ুন: জমে উঠেছে ঝিনাইদহের গুড় বাজার
এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৬টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মানদীর চায়না চ্যানেলে আটকা পড়ে যায়। এ সময় ফেরিগুলো নদীর মাঝে নোঙর করে রাখা হয়েছে। এছাড়াও ফেরি চলাচল বন্ধ থাকায় এ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন ও নৈশ-কোচসহ সব মিলিয়ে উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় আছে কয়েকশ’ যানবাহন।
আনন্দবাজার/তাঅ









