করোনাভাইরাসে আক্রান্ত মৃতদের দাফন কার্য সম্পন্ন করতে সিটি কর্পোরেশন এলাকায় টিম গঠন করছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে, সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকায় একজন ইমাম অথবা মুয়াজ্জিন, দুইজন নারীসহ ৬ সদস্যের একটি করে টিম গঠন করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর টিমের সদস্যদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম দেবে।
২৯শে মার্চের মধ্যে প্রতিটি জোনের টিম গঠন করতে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও জেলা কার্যালয়ের উপ-পরিচালকদের নির্দেশনা দেয়া হয়েছে।
আনন্দবাজার/তা.তা









