মেহেন্দিগঞ্জ প্রতিনিধিমেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নে মসজিদের মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজ সেবক তালুকদার বাড়ি জামে মসজিদের সভাপতি মো. ইউসুফ তালুকদার এসব সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের খন্তাখালী তালুকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিতরণ কার্যক্রম। ৯ ওয়ার্ডের প্রায় ৪০টি মসজিদের দু:স্থ ও অসহায় মুসল্লিদের হাতে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী তুলে দেন ইউসুফ তালুকদার। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়। ইউসুফ তালুকদার বলেন, মাহে রমজান উপলক্ষে খন্তাখালী তালুকদার বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে এলাকার মুসল্লীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ভবিষৎতে আরো বিতরণের আশাবাদী তিনি। এছাড়াও তিনি মহামারী করোনায় সকলকে সচেতন এবং নিরাপদে থাকার পরামর্শ দেন। মুসল্লিদের মাঝে চাল, ডাল, আলুসহ ইফতার সামগ্রী বিতরণ করে। তার এই সেবামূলক কার্যক্রমে হাসি ফুটেছে অসহায় ও কর্মহীন পরিবারগুলোর মুখে।
মেহেন্দিগঞ্জে রমজানের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশ:









