বঙ্গবন্ধুর কাছে কাদেরিয়া বাহিনীর অস্ত্র প্রদান দিবস উপলক্ষে গতকাল সোমবার কৃষক শ্রমিক জনতা লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ জেলা স¤পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মকবুলার রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম, কৃষক শ্রমিকজনতা লীগ সাদুল্যাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জ্বল প্রমুখ।
বক্তারা বলেন, এদিন প্রায় ১২ হাজার বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কাছে অস্ত্র সমর্পন করেন। কাদেরিয়া বাহিনী দেশের ভেতরে থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে।
আনন্দবাজার/এম.আর









