সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার জন কর্মী প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর বলেন, চারজনের করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় অন্যদেরও পরীক্ষা করা হয়েছে। এখনো আর কারও ধরা পড়েনি। তাও সেলফ কোয়ারেন্টাইনে আছি আমরা সবাই। কাজ চালিয়ে যাচ্ছি অন্য ভবন থেকে। মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসা রাখা হয়েছে আক্রান্ত হওয়া চারজনকে।
আনন্দবাজার/এস.কে









