মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের আওতায় ৪৪৭ জন কার্ডধারী পেল টিসিবি’র পণ্য সামগ্রী।
গতকাল মঙ্গলবার সকালে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে ৪৬০ টাকায় ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার করে ভোজ্যতেল ক্রয় করেন টিসিবি’র কার্ডধারী ক্রেতারা। এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল বাকী, ইউপি সচিব পারভেজ দেওয়ান, মেসার্স আলম মুনসুর এন্টারপ্রাইজের কর্ণধার (টিসিবি’র ডিলার) আমিনুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, আনজাম মাসুদ লিটনসহ অন্যান্য ইউপি সদস্যগণ।









