বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কেরাণীগঞ্জের ৫০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন। বাড়ীতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এই কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা এবং কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, একজন মানুষও না খেয়ে থাকবে না আমার এলাকায়। এই সংকটের দিন গুলোতে সব সময় কেরাণীগঞ্জের মানুষের পাশে আছি। বাড়ীতে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার কর্মসূচির পরিধি ও ব্যাপ্তি আরও বাড়ানো হবে কারণ সাধারণ ছুটির সময়কাল বেড়েছে।
আনন্দবাজার/এস.কে









