রাজধানীর ধানমন্ডির এক জাল টাকা তৈরীর কারখানায় অভিযান চালায় পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় র্যাব-১০ এর একটি দল।
শেষ খবর পাওয়া অবধি কারখানা থেকে নকল টাকা তৈরির বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র্যাব। কারখানায় সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, জাল টাকা তৈরি কারখানায় র্যাবের অভিযান এখন অব্যাহত রয়েছে। এবং অভিযান পুরোপুরি শেষ হয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আনন্দবাজার/তাঅ









