দেশে একদিকে করোনা ভাইরাস অন্যদিকে আবহাওয়ার বিপদ সংকেত। এমন অবস্থায় দলের সদস্যদের কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করতে এবার কৃষকের কাঁচা ধান কেটে দিচ্ছেন টাঙ্গাইলের এক সংসদ সদস্য।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাচাঁ ধান কাটার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, টাঙ্গাইলের এক সংসদ সদস্য জনৈক ব্যক্তির জমির কাঁচা ধান কাটছেন। এ সময় তার সঙ্গে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাও অংশ নেন। মূলত ধান কাটার চেয়ে ছবি তোলায় ব্যস্ত ছিলেন তারা। আর এতটাই ব্যস্ত ছিলেন যে, ধান কাঁচা না পাকা সেটাই হয়তো খেয়াল ছিলো না তাদের- এমনটাই মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইতিমধ্যে সেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। আর নেটিজেনদের নানা আলোচনা-সমালোচনার খোরাক জোগাচ্ছে ভিডিওটি। https://www.facebook.com/watch/?ref=external&v=519950115557680
এদিকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষকের পাশে দাঁড়িয়েছে অনেকেই। সরকারদলীয় বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন দেশব্যাপী কৃষকের ধান কেটে দিচ্ছেন।
আনন্দবাজার/রনি








