ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রইস উদ্দিন নামে এক কৃষক মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়সী রইস উদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার দিন রইস উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, মারা যাওয়ার পর করোনাভাইরাস শনাক্তের জন্য মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
আনন্দবাজার/শহক









