রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ট্রেনের ধাক্কায় জয়দার মণ্ডল (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়দার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার মৃত ছইমদ্দিন মন্ডলের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান মনির জানান, রেললাইন পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় জয়দার মণ্ডল মারা যান। ট্রেন আসতে দেখে পেছন থেকে লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। লাশের সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।









