ঘরের মাটির নিচ থেকে ত্রাণের চুরি যাওয়া চাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে লালমোহনের নাজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর টিটিয়া গ্রাম থেকে ইউপি সদস্য জুয়েলের ঘরের মাটি খুঁড়ে ৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ইউপি সদস্য জুয়েলের বাড়ি থেকে অভিযান চালিয়ে সরকারি খাদ্য বিভাগের সিল মারা ৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ইউপি সদস্য জুয়েলকে না পেয়ে তার বাবা আবদুর রাজ্জাক নান্নু হাওলাদারকে আটক করা হয়।
এছাড়া শনিবার অভিযান চালিয়ে লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে বিভিন্ন বাসা-বাড়িতে ও সমিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা সরকারি ১৫ বস্তা চাল উদ্ধার করে ট্যাগ অফিসার ও পুলিশ। সরকারি চাল উদ্ধার করার ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমর ফারুককে নিজ বাড়ি থেকে আটক করে জেলহাজতে পাটানো হয়েছে।
আনন্দবাজার/রনি








