নীলফামারীর জলঢাকার কৈমারী বাজারের স্থায়ীবাসিন্দা মন্জুর মোর্শেদ রাজা তার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে সীমানা দেয়াল দিতে গেলে তার পাশের জমির মালিক আনছার ব্যাটেলিয়ানের সদস্য সামছুল হক গতকাল শনিবার (২২ আগষ্ট) তাকে নানাভাবে গালিগালাজ করে ও এক পর্যায়ে তাকে প্রাননাশের হুমকি প্রদান করে।
ঘটনা সূত্রে জানা গেছে, তিনি যখন তার জমিতে সীমানা প্রাচীর দিতে যান তখন সামছুল ইসলাম পিতা মৃত মোনাব্বর হোসেন এবং তার মাতা সহিদা খাতুন সীমানা প্রাচীর তৈরি করার সময় নানা সময়ে কাজ বন্ধ করে দেন।
তখন তিনি সামছুল হককে আমিন ডেকে এনে জমি মাপার কথা বলেন কিন্তু তারা কোন জমি না মেপে এই সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন।
আজকে এক পর্যায়ে সীমানা প্রাচীর তৈরির মিস্ত্রিদের সামছুল হক কাজ বন্ধ করে দিয়ে গালিগালাজ শুরু করেন ও এ সময় সাংবাদিক রাজা উপস্থিত হলে তাকেও গালিগালাজ করেন ও একপর্যায়ে প্রাননাশের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে সাংবাদিক রাজাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি আমার জমিতে সীমানা প্রাচীর দিচ্ছি তারা আমাকে আমার প্রাচীরের কাজ শুরু করতে গেলে তারা প্রতিদিনই কাজ বন্ধ করে দেন ও আমার মিস্ত্রিদের সাথে খারাপ ব্যবহার করেন কিন্তু তাদের জমি মাপার কথা বললে তার উল্টো গালিগালাজ করেন।
এখন এ বিষয় নিয়ে তিনি বলেন, এভাবে প্রতিদিন কাজ বন্ধ করে দিতে থাকলে তার অনেক টাকার ক্ষতি হচ্ছে এজন্য তিনি আইনের ব্যবস্থা নেয়ার কথা জানান।
আনন্দবাজার/এইচ এস কে/এম এম আর









