করোনাভাইরাসের কারণে চলা লকডাউনে পুরো বিশ্বেই কমে এসেছিল পরিবেশ দূষণ। বিশ্বের দূষিত নগরের প্রথম দিকে থাকা ঢাকাতেও কমে এসেছিল দূষণের পরিমাণ। লকডাউন শিথিল করায় আবারও পূর্বের অবস্থায় ফিরে যেতে শুরু করেছে ঢাকা।
রবিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১২৪ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ৭ম স্থানে জায়গা পেয়েছে ঢাকা। মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশের রাজধানীর বাতাসের এই অবনতি হলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে ঢাকার একিউআই স্কোর।
এর আগে মাত্র একদিন আগেই, শনিবার সকালে ৬৪ স্কোর নিয়ে ২৮তম অবস্থানে ছিল ঢাকা। যা ঢাকার বাতাসের মানকে ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এদিকে তালিকায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি, লাহোর এবং সাংহাই।
আনন্দবাজার/ডব্লিউ এস









