মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
এ কেমন শত্রুতা আর কেমনই বা প্রতিশোধ। মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনারচর ওয়ার্ডের আলমগীর গাজী নামের এক ব্যক্তির প্রায় শতাধিক সুপারীর চারা গাছ কেটে ফেলে রেখেছে একদল দুর্বৃত্ত।
আলমগীর গাজী বলেন, তার বাগানে বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত এই ঘটনা ঘটায়। তিনি জানান, ৭/৮ বছর আগে তিনি এই জমি ক্রয় করেছিলেন সাবেক সাংসদ আ:জব্বার তালুকদারের পরিবারের কাছ থেকে।
তারপর থেকেই জমির রাস্তা নিয়ে বিরোধ চলছে প্রতিবেশি আলাউদ্দীন সিকদার, হোসেন সিকদার ও সাজাহান বেপারীর সাথে। তার দাবী ওই বিরোধের জেরে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আনন্দবাজার/এফআইবি








