জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে- দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।
আজ সোমবার বেসরকারি সংস্থা নেটস বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে- নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ যুক্ত প্রকল্পের আওতায়- জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এ মেলা শুরু হয়েছে ।
এ মেলার প্রতিপাদ্য হলো- তথ্যের ' অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব ।
সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী।
ডাসকো ফাউন্ডেশনের জয়পুরহাট জেলা এরিয়া সমন্বয়ক ভানু রানীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাইনুন নাজমা বেগম ও জেলা তথ্য কর্মকর্তা সোহেল মিয়া।
এ মেলায় জেলা তথ্য অফিস সহ বেসরকারি সংস্থারতথ্য অধিকার বিষয়ক যমোট ১১টি স্টল স্থান পেয়েছে।
মেলার দ্বিতীয় পর্বে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের শহীদ বেদীতে তথ্য বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক অনুষ্ঠিত হয়।









