দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের ভূমিতে থাকা অবৈধস্থাপনা উচ্ছেদ ও অবৈধদখলে থাকা বাসাবাড়ি এবং জলাশয় দখলমুক্ত করা হয়েছে। অভিযানে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে জোবায়দ উর রহমান জবা নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান।
এসময় অবৈধ দখলদারদের কাছ থেকে জরিমানা হিসেবে সাড়ে ১৩ লাখ টাকা আদায় করা হয়। গত সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরের কালিবাড়ী, নতুন বাজার, ঢাকামোড়, বাইপাসসড়ক ও ভবানীপুর রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এম.আর









