রমজান মাসের তারিখ নির্ধারণে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যায় ১৪৪১ হিজরি সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিটি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। ধর্ম প্রতিমন্ত্রী এবং চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আনন্দবাজার/এফআইবি









