স্টাটিস্টিকার তথ্য মতে, ২০২০ অর্থবছর সালে ভারতের মাথাপিছু আয় ছিল ১,৩৫,০৪৮ ভারতীয় রুপি। আজ শুক্রবার (জুন ২৬) ডলারের বিপরীতে ভারতের রুপির দর ৭৫.৪৯ রুপি। আর সেই হিসাব যদি ডলারে রুপান্তর করা হয় তাহলে ভারতের মাথাপিছু আয় ১,৭৮৯ ডলার দাঁড়ায়।
বিজনেস স্টান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ অর্থবছর সালে ভারতের মাথাপিছু আয় করোনার কারনে ৫.৪% কমবে এবং মাথাপিছু আয় হবে ১.৪৩ লক্ষ রুপি। সেই হিসাবে অনুযায়ী ডলারে এর মূল্য দাঁড়ায় ১,৮৯৫ ডলার।
গত মার্চ মাসের শেষের দিকে ডলারের হিসাবে ভারতের মাথাপিছু আয় ছিল ২,১৩৯.২২ ডলার। আর একেই সময়ে গত বছর ২,০৪৪.৫৮৬ ডলার ছিল। ভারতের মাথাপিছু আয় নিয়ে এরকম ভীন্ন তথ্যের কারন ডলারের বিপরীতে ভারতের রুপির বিশাল দরপতন হয়েছে।
এদিকে বাংলাদেশের মাথাপিছু আয় গেল বছর অর্থাৎ ২০১৯ অর্থবছরের সালের শেষে ১,৯০৯ ডলার ছিল। আর ২০২০ সালে এসে দাঁড়িয়েছে ২,১৭৩ ডলারে। ২০২১ সালে বাজেটের সময় প্রাক্কলন করা হয়েছে, তাতে বাংলাদেশের মাথাপিছু আয় ২,৩২৬ ডলারে দাঁড়াবে।
সেই হিসাবে খয়রাতি বাংলাদেশ বলে তাচ্ছিল্য করা ভারতীয়দের অবস্থা মোদি সরকারের অধিনে আরও খারাপ অবস্থায় পৌঁছে গেছে তা সহজেই অনুমেয়। অথচ নিজেদের বড়লোক প্রমাণ করতে গিয়ে দাদাগিরি করা ভারতের মাথাপিছু আয় এখন ক্ষুদ্র প্রতিবেশি বাংলাদেশের থেকেও কম।
আনন্দবাজার/এম.কে









