রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে এখনও ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। একই সঙ্গে ঢাকামুখী অনেক যাত্রীদেরও দেখা গেছে। আজ শনিবার দুপুরে ঢাকামুখী শত শত যাত্রী ফেরিতে করে নদী পারাপার হয়েছেন। পাশাপাশি ঢাকা থেকে অনেক যাত্রী বাড়ি ফিরছেন। এ সময় যাত্রীদের কেউ সামাজিক দূরত্ব রক্ষা করতে দেখা যায়নি।
এদিকে, মহাসড়কে গণপরিবহন না থাকায় যাত্রীরা পায়ে হেঁটে অথবা অটোরিকশাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটে আসছেন।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন বলেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার ফেরিঘাটে যাত্রীদের চাপ একটু বেশি। বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করে। পণ্যবাহী যানবাহনের সঙ্গে ছোট গাড়ি ও যাত্রী পারাপার করা হয়।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় রাজবাড়ী লকডাউন করা হয়েছে। লকডাউনের সময় জেলায় জনসাধারণ প্রবেশ ও বাইর নিষেধ করা হয়। এ সময় জাতীয় আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ ও জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। কিন্তু এরপরও রাজবাড়ীতে ঢুকছে মানুষ।
আনন্দবাজার/শহক








