পটুয়াখালীর কলাপাড়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে ৪৭ নারীকে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ এর বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় বালিয়াতলী, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৪৭ জন নারীকে এ সহায়তা দেয়া হয়েছে। ৩৭ নারীকে ছাগল, ৪ জনকে চায়ের দোকান, ৫ জনকে মিট কাপড় ও একজনকে হোগলা পাতা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ল্ড কনসার্ণ ডিআরআরএএলএ প্রকল্পের ব্যবস্থাপক সিলভেস্টার মাইকেল মধু, সহব্যবস্থাপক রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস, লেন্ডার অফিসার নাসরিণ আক্তার, ফিল্ড অফিসার উজ্জ্বল কুন্ডু, তুষার বাড়ৈ, শাকিল তালুকদার, ডনি মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।









