২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে মোট অগ্নিকাণ্ডের ঘটনা এক লাখ ১২ হাজার ৯৭৪টি। সম্পদের ক্ষতির পরিমাণ এক হাজার ৭৯০ কোটি ৬৭ লাখ টাকা।
আধুনিক নগরায়ণ দ্রুত প্রসারিত হচ্ছে। তবে সেই সঙ্গে নিরাপত্তার বিষয়গুলো বাড়ছে না। ইমারত নির্মাণবিধিকে উপেক্ষা করে। এ বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে না। আবার যারা ইমারত নির্মাণ করছেন তারা টাকা বাঁচাতে গিয়ে আগুনজনিত দুর্ঘটনায় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেন। একারণে ক্ষতিগুলো বেড়েছেই চলেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালে সারা দেশে ২২ হাজার ২২২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক বছরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৩৩০ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ১৯০ টাকার অধিক ক্ষতি হয়েছে। ২০২০ সালে সারাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২১ হাজার ৭৩টি। এসব আগুনে সম্পদের ক্ষতির পরিমাণ ২৪৬ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৪৪ টাকা। ২০১৯ সালে এ বছর মোট অগ্নিকাণ্ডের ঘটনা ২৪ হাজার ৭৪টি। ক্ষতি হয় ৩৩০ কোটি ৪১ লাখ ২৮ হাজার ৭৪৪ টাকার সম্পদের। ২০১৮ সালে মোট অগ্নিকাণ্ডের ঘটনা ১৯ হাজার ৬৪২টি। সম্পদের ক্ষতি ৩৮৫ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৮৯৫ টাকার।
২০১৭ সালে মোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ১৮ হাজার ১০৫টি। সম্পদের ক্ষতির পরিমাণ ২৫৭ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ৪৮৬ টাকার।
২০১৬ সালে মোট ঘটনা ১৬ হাজার ৮৫৮টি। ক্ষতির পরিমাণ ২৪০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮২২ টাকার সম্পদের।









