বান্দরবান সদর উপজেলার ৬টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবারসকালে বান্দরবান সেনাজোনের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান।
অন্যান্যদের মধ্যে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন, জামছড়ি, সুয়ালক, কুহালং, টংকাবতী ও রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।









