নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর ঘরে থেকে না বের হতে অনুরোধ করেছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক।
আজ শনিবার দুপুরে র্যাব সদর দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল মামুন বলেন, র্যাব করোনার মুহূর্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বিভিন্ন সংস্থা পাশাপাশি কাজ করছে। এরপরেও সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছে অনেকেই। আড্ডার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাবো, সন্ধ্যার পরে অথবা দিনে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেবো।
তিনি বলেন, করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র্যাবের পেট্রলিং আরো বাড়ানো হবে। কোথায় আড্ডাবাজি হচ্ছে আমাদেরকে জানান, দ্রুত সেখানে পৌঁছে ব্যাবস্থা নিব।
র্যাব মহাপরিচালক বলেন, করোনা পরিস্থিতির মধ্যও, জঙ্গি, মাদক, সন্ত্রাসী যতো অবৈধ কার্যক্রম রয়েছে তা দায়িত্বের সাথে নজরদারি করছে র্যাব। করোনাকালে ইতোমধ্যে ৩২ জন জঙ্গি, ১০৮২ জন সাধারণ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া আমরা বেশকিছু মাদকের চালান এই করোনার প্রাদুর্ভাবের মুহূর্তেও আটক করেছি।
তিনি আরো বলেন, র্যাব করোনার দুর্যোগ মুহূর্তে পণ্যবাহী যানবাহন চলাচলে সহযোগিতা করছে। সবজিবাহী যানবাহন আসছে র্যাব সেখানে সহযোগিতা করছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সবজির গাড়িতে মাদক আসছে।
আনন্দবাজার/শহক








