নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কৃষক আব্দুল কাদির হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল শনিবার দুপুরে উপজেলার চিনাহালা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল খায়ের, মামলার বাদী নিহতের ভাই আবুল হোসেন, ছেলে বাবু, এলাকার মুরুব্বি মন্জিলসহ অন্যরা।
বক্তারা বলেন, আব্দুল কাদির এলাকার অন্যায়ের প্রতিবাদ করায় মেদিরকান্দা এলাকার কয়েকজন মিলে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। হত্যাকারীরা এলাকার ভূমিদস্যু। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য, গত ২৬ মে ২০২১ সালে কাদিরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। পরে নিহতের ভাই বাদি হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করে।









