মক্কা ও মদিনায় জুমার নামাজ স্থগিত
প্রকাশ:

বিস্তারিত
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মক্কার পবিত্র কাবা ঘর ও মদিনা মসজিদে জুমার নামাজসহ সব ধরনের প্রবেশ ও প্রার্থনা স্থগিত করেছে সৌদি সরকার। এখন পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৪ জনে। এর মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী রয়েছে।
করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পবিত্র নগরী মক্কায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৪, এরপরই রয়েছে রাজধানী রিয়াদ ৬০, কাতিফ ৪৪, ইস্টার্ন রিজিয়ন ৪৪, জেদ্দা ২৬, দাহরান ৬, আল হাসা ২, জিজান ২, আল খোবার দাম্মাম ইসির ১ জন।
পরিস্থিতি মোকাবেলায় সৌদি সরকার ইতিমধ্যে স্কুল কলেজ সরকারি-বেসরকারি অফিস আদালত মসজিদের নামাজ আদায়, বাজার, মার্কেট, বিনোদন পার্ক, বিয়ে-শাদী, সিনেমাসহ সব ধরনের জামায়াত নিষিদ্ধ করেছে।
আনন্দবাজার/রনি








