নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐহিত্য তুলে ধরতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাংগা ইউনিয়নে প্রথমবারের মতো ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে রথবাজার-চুনিয়া পাড়া যুবসমাজের উদ্যোগে আমন ধানের জন্য প্রস্তুত ফাঁকা জমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পঞ্চগড় জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অনন্ত ২০টি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দেবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন আর রশিদসহ আরো অনেকে। ঘোড় দৌড় দেখতে আসা অনেকেই বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে।
আনন্দবাজার/এম.আর









