খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে দূর্গম এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পানছড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে ৬শ’ জনকে সেবা ও তিন জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্যাম্পেইনে বলেন, আপনাদের সুখে-দু:খে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে আছে। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল ইসলাম সুমন ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোঃ জোবায়েরসহ স্থানীয় জন প্রতিনিধিরা।









