দীর্ঘদিন ধরে শেরপুর জেলা শহর ব্যাপক যানজটের শুরু হয়েছে। জেলা শহরের প্রধান সড়কসহ প্রতিটি সড়ক ও ফুটপাত দখল করে দোকানপার্ট বসানো, ফুটপাত দখলে নিয়ে দোকানগুলোর সম্প্রসারণ করা, গাড়ি পার্কিং এর জায়গা না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করায় শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথভাবে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে খোয়ারপাড় শাপলা চত্বও পর্যন্ত প্রধান সড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, এ সড়কটি মূলত সড়ক ও জনপথ বিভাগের। তাদের সম্মতি নিয়েই এ অভিযান চালানো হচ্ছে। সড়কটি অনেক বড় ও চওড়া। কিন্তু একটি গোষ্ঠী ফুটপাত দখল করতে করতে সড়কও দখল









