বগুড়া নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বড় ভাই মারা গেছেন।
মৃত ছোট ভাই ইদ্রিস আলী প্রামানিক (৫৫) ও বড় ভাই আব্দুল কাতেব আলী প্রামানিক সম্পর্কে চাচাতো ভাই।
নন্দীগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম অপু জানান, বুধবার ভোরে ইদ্রিস বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসার জন্য তিনি বাড়ি থেকে একা বের হন। এরপর ইদ্রিসের স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে রাস্তার মাঝখানে তাকে পড়ে থাকতে দেখেন।
তবে, স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনা জানার পর শোক সহ্য করতে না পেরে চাচাতো ভাই কাতেব আলীও নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান।
ইদ্রিস ও কাতেব সব সময় একইসঙ্গে চলাফেরা করতেন। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল বলে জানান কাউন্সিলর রফিকুল।
একই দিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
আনন্দবাজার/কআ









