ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

চট্টগ্রামে আট মোবাইল ছিনতাইকারীকে আটক

প্রকাশ:৩ ডিসেম্বর, ২০২০ সময় ৬:৫১ পিএম

বিস্তারিত

চট্টগ্রামের রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে আট মোবাইল ফোন ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে নগরীর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ।

চট্টগ্রামের পুরাতন স্টেশনের যে জায়গাটিতে অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে তা চোরাই মার্কেট হিসেবে পরিচিত।

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নোবেল চাকমা বলেন, ‘পুরাতন রেলস্টেশন এলাকার বাগদাদ হোটেলের গলিতে চোরাই মোবাইল ফোন বিক্রি হচ্ছে এই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে ছোরাসহ আটক করা হয়। জব্দ করা হয় দুইশ’ দুটি মোবাইল ফোন।’

গতকাল বুধবার বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে চোরাই মোবাইল বিক্রির বেশ কয়েকটি দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, প্রথমে শাহ আলম ও ফজলুল করিম নামে দু’জনকে আটক করা হয়।

এ সময় ফজলুল করিমের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে বিভিন্ন ব্যান্ডের ৭২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই দুইজন জিজ্ঞাসাবাদে স্বীকার করে মোবাইল ফোনগুলো বিভিন্ন ছিনতাইকারী ও অপরাধীচক্রের কাছ থেকে ক্রয় করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জনকে আটক করা হয়। জব্দ করা হয় বাকি মোবাইল ফোনগুলো।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, থানায় যেসব অভিযোগ আসে তাদের বেশিরভাগই মোবাইল ফোন সংক্রান্ত।

তিনি আরও বলেন, চক্রটির সদস্যরা দুইভাবে ছিনতাই করে। একটি চক্র বাসে ওঠার সময় বা নামার সময় ব্যাগ বা পকেট থেকে মোবাইল হাতিয়ে নেয়। আরেকটি গ্রুপ ছুরির ভয় দেখিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে। সেগুলো এনে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় বিক্রি করে।

ওসি বলেন, মোবাইল ফোন ছিনতাই ও বেচা-বিক্রি দলের ১৪ জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় ৪১৩ ধারায় ও অস্ত্র আইনে দুইটি মামলা করা হয়েছে। আটককৃতদের রিমান্ডে এনে বিস্তারিত জানা হবে বলে জানান তিনি।

আনন্দবাজার/শাহী/মতিন

ট্যাগ

  • আট
  • আটক
  • চট্টগ্রাম
  • ছিনতাইকারী
  • মোবাইল

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ