শিশুদের লকডাউন!
প্রকাশ:

বিস্তারিত
গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে মানুষ যখন নিয়মকানুন অমান্য করে এখনো রাস্তার মোড়ে চায়ের দোকানে আড্ডায় দিচ্ছে তখন ভাইরাসের সংক্রমণ রোধে বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে ছোটরা তখন লকডাউন পালন করছে।
অটোরিকশা, রিকশা, বাইসাইকেল বা মোটরসাইকেলের মতো যানবাহন চলাচলে বাধা দেয় তারা। পথচারীদের তারা বলেন, আপনারা বাড়ির বাইরে বের হবেন না, আমাদের এলাকায় আসবেন না। আপনারা চলাচল করলে আপনাদের পাশাপাশি আমরাও বিপদে পড়ব।
গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় লকডাউন করা হয়েছে মানুষের চলাচল বন্ধ করতে। সেজন্যই ওরা নিজেদের পাড়ায় জনসমাগম ঠেকাতে বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে লকডাউনের সিদ্ধান্ত নেয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গাইবান্ধায় মোট পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যেই শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা লকডাউন করে দেয় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি।
আনন্দবাজার/এস.কে








