‘বছরব্যাপি ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে তিনদিন ব্যাপী শুরু হয়েছে ফল মেলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরে জেলা ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
মেলায় বিভিন্ন স্থান থেকে আগত ফল ও ফলের চারার ১০টি ষ্টল বসেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সদর উপজেলা কৃষি অফিসার কায়সার ইকবাল। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।









