ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধের রোডম্যাপ উপস্থাপন করবে ইউক্রেন

প্রকাশ:২ জুন, ২০২৫ সময় ১১:৩১ এএম

বিস্তারিত

পূর্ণ যুদ্ধবিরতির জন্য সোমবার (২ জুন) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এই বৈঠকে কিয়েভের পক্ষ থেকে মস্কোর প্রতিনিধি দলের কাছে একটি রোডম্যাপ উপস্থাপন করা হবে। বার্তা সংস্থা রয়টার্স ওই রোডম্যাপের একটি নথি দেখেছে।

প্রস্তাবিত ওই রোডম্যাপে ৩০ দিনের একটি পূর্ণ যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া উভয় পক্ষের কারাবন্দিদের ফেরত এবং রাশিয়ার অঞ্চলে থাকা ইউক্রেনীয় শিশুদের ফেরত দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে একটি বৈঠক আয়োজনের কথা বলা হয়েছে।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে চলা সবচেয়ে বড় সংঘাত অবসানে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিনিধিরা। তারা এমন একটি নকশা তৈরি করছে, যাতে মস্কো ও কিয়েভের মধ্যে দীর্ঘ তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান হয়।

ইউক্রেনের কর্মকর্তারা চলতি সপ্তাহে জানিয়েছে, ইস্তাম্বুলে আলোচনার জন্য তারা রাশিয়ার কাছে একটি পরিকল্পনা পাঠাচ্ছে।

ইউক্রেনের প্রস্তাবিত ওই রোডম্যাপে তেমন কোনো পরিবর্তন নেই। পূর্বের শর্তগুলোই তারা নতুন করে উত্থাপন করবে। রয়টার্স ওই রোডম্যাপ দেখে এমনটাই জানিয়েছে।

যাতে বলা হয়েছে, শান্তি চুক্তি অনুষ্ঠিত হওয়ার পর ইউক্রেন সেনাবাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।, মস্কো বাহিনীর দখলকৃত ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার সার্বভৌমত্ব হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না দেয়া এবং ইউক্রেনকে ক্ষতিপূরণ দেয়া।

ওই নথিতে আরও বলা হয়েছে, ইস্তাম্বুলে যুদ্ধের ফ্রন্ট লাইন নিয়ে সমঝোতার জন্য মূল আলোচনা হবে। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া প্রকাশ্যে যে দাবি তুলেছে তা থেকে এগুলো পুরো ভিন্ন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো ও কিয়েভকে একত্রিত হয়ে যুদ্ধ বন্ধের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে দ্বিতীয় রাউন্ডে ইস্তাম্বুলে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে।

চলতি সপ্তাহে কিয়েভ জানিয়েছে, তারা শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য রাশিয়ার পক্ষ থেকে স্মারকলিপি পাওয়ার অপেক্ষা করছে। যেখানে যুদ্ধ বন্ধের প্রস্তাবনা উল্লেখ রয়েছে। তবে এই স্মারকলিপি ইউক্রেন এখনও পায়নি।

স্মারকলিপি না পাওয়া সত্ত্বেয় গতকাল রোববার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ইস্তাম্বুলে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানোর কথা জানান।

ট্যাগ

  • ইউক্রেন
  • যুদ্ধবিরতির
  • রাশিয়া
  • রোডম্যাপ

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা