ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।
এক্সে রবিবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলছিলেন, ইসরায়েলের লক্ষ্য হলো ‘স্বৈরাচার থেকে ইরানকে মুক্ত করা’।
ভিডিওটিতে নাটকীয় সংগীতের পটভূমিতে ইরানের ঐতিহাসিক ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা হাতে মানুষের দৃশ্য তুলে ধরা হয়।
নেতানিয়াহু বলছিলেন, শেষ পর্যন্ত এই শাসনের পতন ঘটাতে ইরানের জনগণকেই এগিয়ে আসতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
‘আমি বিশ্বাস করি, এই সত্যের মুহূর্তে যদি আপনারা দাঁড়িয়ে যান, তাহলে খুব বেশি দেরি হবে না, যখন ইসরায়েল ও ইরান আবার সাহসী বন্ধু হয়ে উঠবে’, বলেও উল্লেখ করেন তিনি।









