বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১২ ডিসেম্বর) বাংলাদেশের রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড তামবাযার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল উপস্থিত ছিলেন।









