অবসরের পর বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালু থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপির যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের গবেষণার কাজে সহায়তার জন্য একজন করে ইন্টার্ন নিয়োগ দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
এছাড়া তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ বিষয়ে বাজেট বৃদ্ধির জন্য কাজ চলছে বলে জানান।
আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বিচার পাইয়ে দেয়ার নামে মক্কেলদের সঙ্গে প্রতারণা করেন এমন আইনজীবীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি।









