বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। তবে হাসিনা প্রায় ১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসন বজায় রেখেছিলো ।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ভারতের সেবাদাস সরকার হিসেবে কাজ করেছিলো এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করে ছাত্র ও সাধারণ জনগণকে দমন করেছিলো। সালাহউদ্দিন আরও বলেন, হাসিনা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছিলো এবং আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছিলো। সালাহউদ্দিন বলেন, “এখন প্রশ্ন হলো আমরা কেমন বাংলাদেশ চাই। জনগণ ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক, বৈষম্যবিহীন এবং আইনের শাসনপ্রতিষ্ঠিত বাংলাদেশ চায়, যেখানে সুবিচার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত থাকবে।” মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় চকরিয়ার পহরচাদা ইউনিয়নে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ আহমদ আজিজি, উপস্থিত ছিলেন চকরিয়া বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদার এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস সরকার: সালাহউদ্দিন
প্রকাশ:









