জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৩ জুলাই) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণ, অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং শৃঙ্খলাভঙ্গের কারণে তামিম আজহারকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো।
সাথে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, কেন তামিম আজহারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিল করতে হবে।









