ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

নতুন বছরে খাদ্যপণ্যের স্বস্তির আভাস

প্রকাশ:১০ জানুয়ারি, ২০২৬ সময় ২:৫৩ পিএম

বিস্তারিত

নতুন বছরে সাধারণ মানুষের অন্যতম বড় প্রত্যাশা থাকে খাদ্যপণ্যের দামে স্থিতিশীলতা। সীমিত আয়ের মধ্যে পরিবার পরিচালনার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ করে দেশি-বিদেশি বিভিন্ন পরিসংখ্যান বলছে, এই প্রত্যাশা পূরণে আশাব্যঞ্জক ইঙ্গিত মিলছে।

২০২৫ সালের শুরু থেকেই বিশ্ববাজারে পণ্যমূল্য কমার প্রবণতা দেখা গেছে। বিশ্বব্যাংকের নভেম্বরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিকভাবে পণ্যমূল্য গড়ে ৭ শতাংশ কমেছে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে পণ্যমূল্য আরও ৭ শতাংশ কমতে পারে, যা হবে গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যেহেতু খাদ্যপণ্য ও কাঁচামালের বড় অংশ আমদানিনির্ভর, তাই বিশ্ববাজারের এই মূল্যহ্রাসের প্রভাব দেশীয় বাজারেও পড়বে। চলতি বছরের শেষ ভাগেও কৃষিপণ্য, খাদ্য ও কাঁচামালের দামে কিছুটা কমতি লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে ২০২৬ সালে দেশে পণ্যমূল্য স্থিতিশীল বা নিম্নমুখী থাকার সম্ভাবনাই বেশি।

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় বিশ্বের অধিকাংশ দেশে কৃষি উৎপাদন ভালো হয়েছে। ফলে গম, ভুট্টা ও মসলাজাতীয় ফসলের দাম বর্তমানে কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এর সুফল শিগগিরই বাংলাদেশের ভোক্তারাও পেতে পারেন।

তিনি আরও বলেন, ২০২৫ সালে দেশে আমন ও আউশের ফলন ভালো হয়েছে এবং তুলনামূলক কম দামে গম আমদানি করা যাচ্ছে। তাই দানাদার খাদ্য নিয়ে এখনই কোনো উদ্বেগ নেই। আসন্ন বোরো মৌসুমেও ভালো উৎপাদন হলে ২০২৬ সাল সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা করা যায়। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকাটা গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান বলেন, অনেক সময় বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রতিফলন ঘটে না। জ্বালানি ও পরিবহন ব্যয়, শুল্ক ও করের চাপ এবং বাজার ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে এমনটি হয়। পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতি মুনাফা ও অস্বচ্ছ বাণিজ্য ব্যবস্থার কারণেও কৃত্রিমভাবে দাম বাড়ে। এসব সমস্যা সুশৃঙ্খল করা গেলে ২০২৬ সালে ভোক্তারা প্রকৃত অর্থেই স্বস্তি পেতে পারেন।

খাদ্য উৎপাদনে রেকর্ড বাংলাদেশ

দেশের খাদ্য উৎপাদনের চিত্রও আশাব্যঞ্জক। প্রথমবারের মতো ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে চার কোটি টনের বেশি চাল উৎপাদন হয়। ওই বছর চাল উৎপাদন ছিল চার কোটি ছয় লাখ টন, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন আরও বেড়ে দাঁড়ায় চার কোটি ১৯ লাখ টনে।

গত অর্থবছরে দেশে বোরো ধান উৎপাদন হয়েছে দুই কোটি ২৬ লাখ টন, আমন এক কোটি ৬৫ লাখ টন এবং আউশ ২৮ লাখ টন। পাশাপাশি গম উৎপাদন হয়েছে ১০ লাখ টন এবং ভুট্টা ৭৪ লাখ টন। সব মিলিয়ে দানাদার খাদ্যশস্যের মোট উৎপাদন দাঁড়িয়েছে পাঁচ কোটি তিন লাখ টনে, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ কোটি টনের সীমা ছাড়িয়েছে।

চলতি মৌসুমেও ভালো ফলনের আশা

চলতি ২০২৫-২৬ অর্থবছরে আমন চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সংস্থাটির তথ্যমতে, এ মৌসুমে ৫৯ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এখন পর্যন্ত ৫১ লাখ ৬৮ হাজার হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে, যেখানে গড়ে হেক্টরপ্রতি ৩ দশমিক ১১ টন হিসেবে প্রায় এক কোটি ৬১ লাখ টন উৎপাদন পাওয়া গেছে।

ডিএইর ফিল্ড উইংয়ের পরিচালক মো. ওবাদুর রহমান মন্ডল জানান, এ বছর আমন ও আগের আউশ—দুই মৌসুমেই বাম্পার ফলন হয়েছে। ফলে ব্যবসায়ীদের চাল আমদানির প্রয়োজন পড়েনি। তিনি বলেন, ২০২৫ সালে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় অধিকাংশ ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এবং চালের মজুতও বাড়ছে।

সব মিলিয়ে দেশি উৎপাদন, বৈশ্বিক বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থাপনা ঠিক থাকলে নতুন বছরে খাদ্যপণ্যের দামে স্বস্তি পাওয়ার বাস্তব সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ

  • অর্থনীতি
  • কৃষি
  • খাদ্যদাম
  • খাদ্যপণ্য
  • গম
  • চাল
  • দেশীয়উৎপাদন
  • নতুনবছর
  • বাংলাদেশ
  • বাজারদর
  • বিশ্ববাজার
  • ভোক্তাস্বস্তি
  • মূল্যস্ফীতি

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা