ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: এই বছরের মধ্যে হাম নিয়ন্ত্রণে আনা হবে

প্রকাশ:৫ এপ্রিল, ২০২৬ সময় ২:০৪ পিএম

বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং হামজনিত শিশুমৃত্যু শূন্যে নামানোর জন্য বদ্ধপরিকর। রবিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে হবে যাতে রোগ ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে। প্রাথমিকভাবে সারাদেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় কর্মসূচি শুরু হয়েছে এবং ধাপে ধাপে সব জেলায় সম্প্রসারণ করা হবে। তিনি পূর্বের সরকারের সময় প্রচারণা ও নিয়ন্ত্রণে মনোযোগের অভাবের কথাও উল্লেখ করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কক্সবাজারের দুটি উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। তবে, গতকাল ২৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে সদর হাসপাতালে ভর্তি ৪২ শিশু। রামু উপজেলার রাজিয়া নামের এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ পর্যন্ত জেলায় মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলায় ৭৫ শিশু হাসপাতালে ভর্তি, গত এক সপ্তাহে আক্রান্ত শিশুর সংখ্যা ১৩২। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সদর হাসপাতালে ৯৩ শিশু ভর্তি হয়েছে, জেলায় হাম-রুবেলায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১৮৫।

রোহিঙ্গা ক্যাম্পে এখনও কোনো আক্রান্ত নেই। আক্রান্ত এলাকায় জরিপ ও শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ চলছে। পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং শিশুদের চিকিৎসার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম।

ট্যাগ

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাম

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা