মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।
এতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে জনস্বার্থে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (১ক)-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী, করদাতারা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে ই-ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।









