ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে: ছাত্রদল

প্রকাশ:২০ এপ্রিল, ২০২৫ সময় ২:৫৭ পিএম

বিস্তারিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রলীগের পুনর্বাসনের পাশাপাশি নতুন নামে বৈষম্যবিরোধী আন্দোলন পুরাতন ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে।

তিনি বলেন, তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলকে মবের ভয় দেখিয়ে ছাত্রলীগের স্টাইলে মবের পুনরাবৃত্তি করেছে। ক্যাম্পাস ছাড়াও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। যা গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্গন। এটা নতুন নামে সেই পুরাতন ফ্যাসিবাদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি। এই হত্যাকাণ্ডকে ‘পূর্বপরিকল্পিত’ উল্লেখ করে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেরাজ ইসলাম, বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী সরাসরি এই হামলায় জড়িত ছিলেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামাজিক যোগাযোগমাধ্যমে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে দেয়া পোস্টকে ‘অশোভন’ উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘তারা চাইলে তদন্তের দাবি জানাতে পারত। কিন্তু তদন্ত শুরুর আগেই অভিযুক্তদের পক্ষ নেয়াটা প্রমাণ করে, তারা অপরাধ আড়াল করতে আগ্রহী।’

তিনি আরও জানান, পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচাতো ভাই বনানী থানায় একটি মামলা করেছেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এদের সক্রিয়ভাবে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

ছাত্রপদল সভাপতি বলেন, ‘পারভেজের হামলা পূর্বপরিকল্পিত না হলে তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক মিমাংসিত বিষয়ে এমন ঘটনার কোনও প্রশ্নই আসে না। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ট্যাগ

  • আন্দোলন
  • ছাত্র
  • ছাত্রদল
  • ছাত্রলীগ
  • বৈষম্যবিরোধী

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা