রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর শ্যামবাজারে এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনকালে এ কথা বলেন ইশরাক হোসেন।
এ সময় প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।
এছাড়া গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান ইশরাক হোসেন।









