ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা কখনোই অব্যাহতি পাবেন না

প্রকাশ:৩১ ডিসেম্বর, ২০২৫ সময় ৫:১৯ পিএম

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করার ফলেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনার রাজনৈতিক ও নৈতিক দায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই অব্যাহতি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার পূর্বে তার জীবন ও কর্ম নিয়ে পাঠ করা লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনের ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে থাকাকালে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি ঘটে।

নজরুল ইসলাম খান বলেন, “সারা দেশ দেখেছে—খালেদা জিয়া সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন চরম অসুস্থ দেহ নিয়ে।” কারাবাস শেষে গৃহবন্দি অবস্থায়ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশ-বিদেশের চিকিৎসকদের মতামত অনুযায়ী উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখার কারণে খালেদা জিয়ার অসুস্থতা ক্রমাগত বেড়েছে। এর পরিণতিতেই তাকে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, জনগণের কল্যাণে তিনি একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার কারণেই একসময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।

এছাড়াও বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ, তার শাহাদাতের পর প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতিতে সক্রিয় হওয়া, নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনসহ তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন অধ্যায় সংক্ষেপে তুলে ধরা হয়।

বক্তব্যের শেষাংশে নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অবদান ইতিহাসে অমলিন থাকবে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছে, তা এ দেশের রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত হয়ে থাকবে।

ট্যাগ

  • কারাবাস
  • খালেদা জিয়া
  • চিকিৎসা ইস্যু
  • জানাজা
  • নজরুল ইসলাম খান
  • বাংলাদেশের রাজনীতি
  • বিএনপি
  • রাজনৈতিক বক্তব্য
  • শেখ হাসিনা
  • সাবেক প্রধানমন্ত্রী

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা